ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শিবচরে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

মাদারীপুরের শিবচরে পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতার পাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমীন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে ঝড়োবাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাতও হতে থাকে। এসময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানের ওপর বজ্রাঘাত ঘটনাস্থলেই মারা যান।


অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মো. রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, আমাদের কাছে এখনো খবর আসেনি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

ads
ads
ads

Our Facebook Page

↑